বিসমিল্লাহির রহমানির রাহিম,
মাদরাসাতুস সাহাবাহ (রাঃ) নূরানী কিন্ডারগার্টেন-এর মূল লক্ষ্য হলো একটি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে তোলা। আমাদের কোমলমতি শিশুরা যেন শৈশব থেকেই পবিত্র কুরআনের সঠিক তিলাওয়াত এবং ইসলামের মৌলিক শিক্ষার পাশাপাশি সমকালীন জাগতিক শিক্ষায় সমানভাবে পারদর্শী হয়ে উঠতে পারে, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।
আমরা বিশ্বাস করি, কেবল পুথিগত বিদ্যা নয়, বরং ধর্মীয় মূল্যবোধ, উত্তম আখলাক এবং সুশৃঙ্খল জীবনবোধই একজন শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও নৈতিক চরিত্র গঠনে আমাদের ওপর আস্থা রাখার জন্য শুকরিয়া। আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলি, যারা দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য গর্বের কারণ হবে।
আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।
শুভেচ্ছান্তে,
মুহতামিম,মাদরাসাতুস সাহাবাহ (রাঃ) নূরানী কিন্ডারগার্টেন